ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আগস্টেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাস আগস্টেই মেইন লাইনে মেট্রোরেলের চলাচল দেখবে নগরবাসী। ভায়াডাক্টে চলবে মেট্রোরেল। এরপর ১১০ কিলোমিটার গতিতে চালানো হবে। পরে যাত্রী নিয়ে চলাচল করবে স্বপ্নের মেট্রোরেল।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগস্ট মাসেই ভায়াডাক্টে উঠবে দেশের প্রথম মেট্রোরেল। প্রথম দফায় ভায়াডাক্টে ধীরে ধীরে চলবে মেট্রোরেল। এরপরে ১১০ কিলোমিটার গতি দিয়ে চালানো হবে।

এম এ এন ছিদ্দিক বলেন, করোনার সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠে মেট্রোরেলের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। প্রথম ৯টি স্টেশনের অবকাঠামোর কাজ প্রায় শেষ। প্রথম পাঁচটিতে বসেছে শেড। তিনটিতে বসানো হয়েছে চলন্ত সিঁড়ি। জুলাই শেষে সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ।

তিনি জানান, প্রথম পর্যায়ে নির্মাণ কাজের অগ্রগতি ৮৭ দশমিক ৮০ শতাংশ এবং দ্বিতীয় পর্যায়ের কাজের অগ্রগতি ৬৫ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া ইএন্ডেম সিস্টেমের ও রোল স্টোকের অগ্রগতি ৫৯ দশমিক ৪৮ শতাংশ।

গত ১১ মে রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোতে মেট্রোরেলের একটি ট্রেন প্রথম চালিয়ে দেখানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আগস্টেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী

আপডেট টাইম : ১০:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১