ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আঠারোর পরই মেয়েদের বিয়ে চান নারী এমপিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৩৫৬ বার

কোনো অবস্থাতেই ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা উচিত নয় বলে মনে করেন জাতীয় সংসদের নারী এমপিরা। তাদের মতে, অল্পবয়সী মেয়েদের বিয়ে হওয়ায় মাতৃমৃত্যু হার বেড়ে যাচ্ছে। এটি রোধে তাদের বিয়ের বয়স ১৮ বছরের নীচে না কমানো এবং মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করে বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গতিশীল করার সুপারিশ করেছেন তারা।
জাতয়ি সংসদ ভবনে সোমবার স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টারগ্রেটিং পপুলেশন ইস্যুজ ইনটু ডেভেলপমেন্ট (এসপিসিপিডি) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটি’র সভায় এ সুপারিশ করা হয়েছে। ইউএনএফপিএ’র অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতীয় সংসদ সচিবালয়।
জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজের সভাপতিত্বে সভায় এমপিদের মধ্যে হাবিবে মিল্লাত, ফজিলাতুন নেছা, উম্মে কুলসুম স্মৃতি, ডা. মো. এনামুর রহমান, বেগম রেবেকা মমিন এবং বেগম সানজিদা খানম অংশ নেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, কমিটি বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, কাজী ও স্কুল শিক্ষকদের সম্পৃক্ত করে প্রচার প্রচারণার জোরদার করার সুপারিশ করে। এছাড়াও দেশের কমিউনিটি ক্লিনিকগুলোকে বাল্য বিবাহ প্রতিরোধের দায়িত্ব অর্পণ করা এবং ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির সুপারিশ করে।
সভায় মাতৃমৃত্যু প্রতিরোধে ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণ এবং মাতৃমৃত্যু প্রতিরোধে প্রসব নিশ্চিত করার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও কমিউনিটি ক্লিনিকে মিডওয়াইফ নিয়োগের সুপারিশ করা হয়। এছাড়া নির্যাতিত, দুস্থ ও অসহায় নারীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুপারিশ করে কমিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আঠারোর পরই মেয়েদের বিয়ে চান নারী এমপিরা

আপডেট টাইম : ১০:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬