ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তালেবানের পক্ষে বক্তব্য ব্রিটিশ সেনাপ্রধানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের উচিত তালেবানদের নতুন সরকার গঠনের সুযোগ দেয়া বলেছেন ব্রিটিশ সেনাপ্রধান নিক কার্টার। এমনটাও হতে পারে পশ্চিমারা কয়েক দশক যাদের জঙ্গি বিবেচনা করছে তারা (তালেবান) আরও কাণ্ডজ্ঞানসম্পন্ন আচরণ করছে এবং বদলে গেছে।

ব্রিটেনের চিফ অব ডিফেন্স স্টাফ কার্টার বলেন, তিনি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। বুধবার তালেবান নেতাদের সঙ্গে কারজাই বৈঠক করেছেন বলেও জানান তিনি।

ব্রিটিশ সেনাপ্রধান বলেন, আমাদের ধৈর্য ধরতে হবে এবং অস্থির হলে চলবে না। তাদেরকে সরকার গঠন করতে আমাদের সুযোগ দিতে হবে। তাদের প্রতিশ্রুতি রক্ষার সময় দিতে হবে। এমনও হতে পারে, ১৯৯০-এর দশকে মানুষ যে তালেবানকে দেখেছে এই তালেবান তারচেয়ে ভিন্ন।

কার্টার আরও বলেন, যদি আমরা তাদের সুযোগ দিই তাহলে হয়তো দেখবো এই তালেবান কাণ্ডজ্ঞানসম্পন্ন হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে তালেবান সমগোত্রীয় কোনও সংগঠন নয় বরং ভিন্ন ভিন্ন উপজাতীয় ব্যক্তিদের নিয়ে গঠিত একটি গোষ্ঠী, যেখানে পুরো আফগানিস্তানের মানুষ আছে।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী প্রত্যাহারের ঘোষণার পর থেকেই গত মে মাসে ব্যাপক অগ্রাভিযান শুরু করে তালেবান। এরই ধারাবাহিকতায় চলতি মাসে মাত্র ১০ দিনের মধ্যেই রাজধানী কাবুল দখল করে নেয় তালেবানরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তালেবানের পক্ষে বক্তব্য ব্রিটিশ সেনাপ্রধানের

আপডেট টাইম : ১২:৪৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১