ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নারী সাংবাদিকের যে প্রশ্নে হেসে খুন তালেবান যোদ্ধারা, ভাইরাল ভিডিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ তালেবান বাহিনী আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।

মঙ্গলবার বেশ কয়েকজন আফগান সাংবাদিক নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ওই ভিডিও।

ভিডিওতে আফগানিস্তানে নারী রাজনীতিকদের ভবিষ্যত নিয়ে তালেবান যোদ্ধাদের প্রশ্ন করতে দেখা গেছে এক নারী সাংবাদিককে।

‘ভাইস নিউজ’ নামে এক সংবাদমাধ্যম চলতি বছরের শুরুর দিকে তালেবানদের নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিল। এই ভিডিওটি সেই তথ্যচিত্রেরই একটি অংশ বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দ হাসান নামের এক সাংবাদিক বোরকা পরে বেশ কয়েকজন তালেবান যোদ্ধার সাক্ষাৎকার নিচ্ছেন।

সেখানে তালেবান যোদ্ধারা বলছেন, খুব শিগগির আফগানিস্তান তালেবান প্রেসিডেন্ট পাবে। নারীদের অধিকার নিয়ে প্রশ্নেরও ইতিবাচক উত্তর দিয়েছেন ওই যোদ্ধারা।

এরপরই হিন্দ প্রশ্ন করেন, আফগান নাগরিকরা নারী রাজনীতিকদেরও ভোট দিতে পারবে কি?

এই প্রশ্ন শুনে হাসি চেপে রাখতে পারেননি ওই তালেবান যোদ্ধারা। উচ্চস্বরে হাসতে থাকেন তারা। তারপর ওই নারী সাংবাদিককে ভিডিও করা বন্ধ করতে বলেন। এবং তার পর বন্ধ করে দেওয়া হয় ক্যামেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নারী সাংবাদিকের যে প্রশ্নে হেসে খুন তালেবান যোদ্ধারা, ভাইরাল ভিডিও

আপডেট টাইম : ০৩:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১