ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মানুষের পাশে দাঁড়ানোই হোক রাজনীতির ব্রত – প্রাণিসম্পদ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোই হোক রাজনীতির ব্রত। সকলকে এ মন্ত্রে দীক্ষিত হতে হবে। মানুষের কল্যাণে বঙ্গবন্ধু যেভাবে কাজ করেছেন, শেখ হাসিনা যেভাবে কাজ করছেন সেভাবে সবাই কাজ করবে। 

আজ পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জেলা যুবলীগের আয়োজনে স্থানীয় করোনা আক্রান্ত রোগীদের জন্য শেখ ফজলুল হক মনি ও আরজু মনি ফ্রি অক্সিজেন ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে সচিবালয়ের নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলতেন মানুষের কল্যাণে যা কিছু করা সেটাই সেবা, সেটাই রাজনীতি। বঙ্গবন্ধু কন্যা একই কথা বলেন। তিনি বলেন, বিত্ত-বৈভবের জন্য রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে মানুষের জন্য কী করতে পারলাম, কী অবদান রাখতে পারলাম। সেই রাজনীতি শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বহন করে চলেছেন। বঙ্গবন্ধুর পরিবার জাতির জন্য গৌরবের সাথে কাজ করে যাচ্ছেন।

  শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি ছিলেন শেখ ফজলুল হক মনি। রাজনীতিতে তার অবদান অসামান্য। শেখ ফজলুল হক মনির স্ত্রী আরজু মনিও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছিলেন। তাদের সন্তানরাও রাজনীতিতে স্বচ্ছ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করছেন।

পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মানুষের পাশে দাঁড়ানোই হোক রাজনীতির ব্রত – প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১