ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অতীতের মতো আর ভুল করতে চাই না: বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমার সামনে দুটি অপশন ছিল। একটি হচ্ছে মার্কিন সৈন্য প্রত্যাহার আর অন্যটি হচ্ছে আরও অধিক সৈন্য মোতায়েন করা। কিন্তু আমি অতীতের মতো আর ভুল করতে চাই না।

সোমবার ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউজে ফিরে তিনি এসব কথা বলেন। খবর দ্য গার্ডিয়ান ও এপি নিউজের।

জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণে বাইডেন বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার সিদ্ধান্তে অনেকেই আমার সমালোচনা করছেন। আমিও সেখানকার বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কষ্ট পেয়েছি। তবে আমি আমার সিদ্ধান্তে অনুশোচনা অনুভব করছি না। কারণ কোনো দেশের গৃহযুদ্ধে আমাদের সৈন্য অনন্তকাল যুদ্ধ করবে না।

জো বাইডেন বলেন, সফলভাবে সব সৈন্য প্রত্যাহার হওয়ার পর যুক্তরাষ্ট্র তার সবকিছু নিয়ে চলে আসবে এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ শেষ হবে।

তিনি বলেন, আমরা যে খারাপ অবস্থা এখন দেখছি তাতে নতুন করে আরও সৈন্য মোতায়েন করলেও আফগানিস্তানে  কখনো শান্তি ফিরে আসবে না এবং এটি নিরাপদ স্থানে পরিণত হবে না।

বাইডেন বলেন, আমি যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট যে আফগানিস্তানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছি। পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার জন্য আমি আর এই যুদ্ধের দায় রাখতে চাই না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অতীতের মতো আর ভুল করতে চাই না: বাইডেন

আপডেট টাইম : ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১