ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবার ভারত সরকারকে যে বার্তা দিল তালেবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে সৈন্য পাঠালে ফল ভালো হবে না বলে আগেই ভারতকে হুশিয়ারি দিয়েছিল তালেবান। এবার কাবুল দখলের পর সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দিয়েছেন তালেবান মুখপাত্র সোহাইল শাহীন।

আনন্দবাজার জানিয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরফ ঘানি সরকারের সঙ্গে যে সখ্য ছিল, তালেবানের সঙ্গেও তেমন সুসম্পর্ক বজায় রাখলে ভারত এবং আফগানিস্তান, দুই দেশের পক্ষেই তা মঙ্গলজনক বলে জানিয়েছেন সোহাইল শাহীন।

রোববার কাবুল দখলের পর তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে পূর্ণ সময়ের সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই তালেবান সরকারের সঙ্গে আগামী দিনে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তালেবানের দাবি, ভারত চাইলে আগের মতোই দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব।

সোমবার সিএনএন-নিউজ-১৮ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সোহাইল শাহীন বলেন, আশা করি ভারতও অবস্থান পাল্টাবে। এত দিন জোর করে চাপিয়ে দেওয়া যে সরকার চলছিল আফগানিস্তানে, তাদের সমর্থন জানিয়েছিল ভারত। আগামী দিন সেই সমীকরণ বজায় থাকলে ভারত এবং আফগানিস্তান, দুদেশের পক্ষেই তা মঙ্গলজনক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবার ভারত সরকারকে যে বার্তা দিল তালেবান

আপডেট টাইম : ০৫:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১