ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আফগানিস্তানে বিপজ্জনক কাজ করছেন যে নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ এ মুহূর্তে আফগানিস্তানের সবচেয়ে বিপজ্জনক পেশা হচ্ছে সাংবাদিকতা। আর এ সাংবাদিক যদি একজন নারী হন, তা হলে তো ঝুঁকি আরও কয়েকগুণ বেশি।

এ অবস্থায় আফগানিস্তানের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন আনিসা শাহীদ। ফ্রি স্পিচ হাব তাকে এ পুরস্কারে ভূষিত করে। খবর বিবিসির।

তার মতো দেশটির অন্য নারীরাও মনে করেন যে, তালেবানরা ক্ষমতায় এলে তাদের কাজ ও পড়াশোনার স্বাধীনতা বন্ধ হয়ে যাবে।

কিন্তু আনিসা শাহীদ বলেন, আমি আমার কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আশা করি একদিন সারা দেশ ঘুরে ঘুরে মানুষের জন্য ভালো ভালো খবর সংগ্রহ করব।

২০০১ সালের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানে বহু সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বহু নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু আনিসা শাহীদ তাতে একটুও দমে যাননি।

তিনি বলেন, আফগানিস্তানের অনেক না বলা গল্প রয়েছে, আমাদের সেগুলো বলতে হবে। তালেবান শাসনের মধ্যেই বড় হয়েছেন আনিসা।

তিনি ভাবতে পারেননি স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবেন। তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর কাবুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আনিসা শহীদ।

এর পর দেশটির সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমে যোগ দেন তিনি। ভয়কে জয় করে এভাবেই এগিয়ে যেতে চান আফগান সাহসী এ নারী সাংবাদিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আফগানিস্তানে বিপজ্জনক কাজ করছেন যে নারী

আপডেট টাইম : ১২:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১