ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তালেবানের হাতে কাবুল পতন, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে তালেবান যোদ্ধরার রাজধানী কাবুল দখল করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পদত্যাগের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এক বিবৃতিতে রোববার ট্রাম্প বলেন, আফগানিস্তানে যা ঘটতে দিয়েছেন, তাতে অপমানবোধ থেকে তার (বাইডেন) পদত্যাগ করা উচিত। খবর আলজাজিরার।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে শূন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও সফলতার সঙ্গে হতো।

দীর্ঘ দুই দশক পর আফগানিস্তান ফের তালেবানের কব্জায় চলে এসেছে। রোববার তারা আফগান রাজধানী কাবুলের দখল নেয়। আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা সরানোর কথা থাকলেও এর দুই সপ্তাহেরও বেশি সময় আগে কাবুল দখলে নেয় তালেবান।

আফগানিস্তান থেকে সেনা সরানোর বিষয়ে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের মধ্যে দেশটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা ছিল।

কিন্তু চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১১ সেপ্টম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের তারিখ ঠিক করেন। পরে সেই তারিখ আরও এগিয়ে নিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।  আর তখন থেকেই তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে।

এ ধারাবাহিকতায় গতকাল রোববার কাবুলে প্রবেশ করে তালেবান যোদ্ধারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তালেবানের হাতে কাবুল পতন, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

আপডেট টাইম : ১১:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১