ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সম্ভাব্য আফগান প্রেসিডেন্ট কে এই মোল্লা আবদুল গনি ?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তালেবানের পক্ষ থেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মোল্লা আবদুল গনি বরাদারের নাম শোনা যাচ্ছে। অবশ্য এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি সংগঠনটি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, মোল্লা আবদুল গনিই তালেবান সরকারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

জানা যায়, তালেবান আন্দোলন প্রতিষ্ঠাতাদের অন্যতম হচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। গোষ্ঠীটির সাবেক নেতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ বন্ধু তিনি। দক্ষিণ আফগানিস্তানে অধিকাংশ তালেবান সামরিক কর্মকাণ্ডের অধিনায়ক গনি।

২০১০ সালে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ দল করাচিতে থেকে গনিকে গ্রেফতার করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রই গনিকে মুক্তির দেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছিলো।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত ২০১৮ সালে তাকে মুক্তি দেওয়া হয়। এর পরপরই তাকে সংগঠনটির রাজনৈতিক বিষয়ক নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো। এছাড়া কাতারের রাজধানী দোহায় তালেবানের কূটনৈতিক দপ্তরের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয় তাকে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারে ওয়াশিংটনের সঙ্গে তালেবানের যে চুক্তি হয় তাতে স্বাক্ষর করেছিলেন গনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সম্ভাব্য আফগান প্রেসিডেন্ট কে এই মোল্লা আবদুল গনি ?

আপডেট টাইম : ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১