ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনেও ক্ষমতার পরিবর্তন হবে না : মেজর হাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৩১৭ বার

বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, দেশে যে ধারা তৈরি হয়েছে তাতে আগামী নির্বাচনেও ক্ষমতার আর পরিবর্তন হবে না। দেশের মানুষ আর সে সুযোগ পাবে না।

১৪ মার্চ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘বিএনপির জাতীয় কাউন্সিল ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে ও সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু,

স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

হাফিজ উদ্দিন বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ২০০ প্রার্থী নির্বাচন ছাড়াই চেয়ারম্যান হয়ে গেছে। জাতীয় সংসদেও তারা বিনানির্বাচনে এমপি হয়েছে। যে নির্বাচন কমিশন রয়েছে তাদের কিছুই করার নেই। কোনো ভূমিকা তারা রাখতে পারছে না।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের পরিবর্তে ডিজিটাল লুটপাটতন্ত্র চলছে। বিভিন্ন ব্যাংক লুটপাটের পর এবার তারা কেন্দ্রীয় ব্যাংকে হাত দিয়েছে। আবার জনগণের সম্পদ নিয়ে টান দিয়েছে।

সাবেক এ মন্ত্রী বলেন, দুই মাস আগের ঘটনা অথচ অর্থমন্ত্রী নাকি কিছুই জানেন না। যারা ঘটনা ঘটিয়েছে তারা জানে। অর্থমন্ত্রী তাদের কিছুই করতে পারবেন না।

তিনি বলেন, ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হ্যাকাররা করেছে বলে প্রথমে গুজব ছড়ানো হয়। এখন তদন্তে দেখা যাচ্ছে, ব্যাংকের কর্মকর্তারাই জড়িত। সঠিক তদন্ত হলে দেখা যাবে, ক্ষমতাসীন দলের লোকজন এতে জড়িত।

হাফিজ উদ্দিন বলেন, ’৫২, ’৭১-এ যুদ্ধের মাধ্যমে ভাষা, দেশ অর্জন করতে পেরেছি। এখন গণতন্ত্র পুণরুদ্ধার করতে হলে আবার রক্ত দিতে হবে। জীবন দেয়ার জন্য তরুণদের রাজপথে নেমে আসতে হবে। দেশে রক্ত ছাড়া কোনো কিছু অর্জিত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচনেও ক্ষমতার পরিবর্তন হবে না : মেজর হাফিজ

আপডেট টাইম : ০৯:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬