ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

বাংলাদেশের প্রতিটি নারী আলোকিত নারী : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৩৩৩ বার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রতিটি নারী আলোকিত নারী। দেশের সকল শ্রেণিপেশার নারীদের ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই নারীর দৃশ্যমান উপস্থিতি ও সফলতা আমরা দেখতে পাচ্ছি।

বুধবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘তরুণ প্রজন্মের অঙ্গীকার: ২০৩০ জেন্ডার সমতার লক্ষ্যে ৫০: ৫০’ শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে স্পিকার একথা বলেন।

স্পিকার বলেন, জেন্ডার সমতা আনয়নে যে জায়গাটিতে পরিবর্তন আনা দরকার তা চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে নারীর উপরে ওঠার সিঁড়িগুলো সুসংহত হয় তাও নিশ্চিত করতে হবে।

স্পিকার বলেন, নারী সমতার জন্য লড়াই সংগ্রাম দীর্ঘদিনের। নারী সমতার ক্ষেত্রে যে বিষয়গুলো মাইলফলক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে সেগুলো একদিনের অর্জন নয়, দীর্ঘ সংগ্রামের ফসল। তিনি যেকোনো অর্জনের জন্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে বলেন, কেউ অধিকার দেবে না। বরং নারীদের নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। এজন্য নারীদের মেধা ও যোগ্যতা দিয়ে সমাজের সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। তিনি নারীদের আত্মবিশ্বাস অটুট রেখে কঠিন অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

স্পিকার বলেন, সংবিধান নারী সমতার অন্যতম ভিত্তি। এর ওপর দাঁড়িয়ে আমরা এগিয়ে যাব। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করেছেন। তবুও নারীর অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে এবং নারীর জন্য যথেষ্ট সুযোগ উন্মুক্ত করতে হবে। এজন্য নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

রঞ্জন কর্মকারের সঞ্চালনায় ও ড. মাহবুবা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. নাসরিন আহমেদ, অধ্যাপক রাশেদা রওনক খান, কাজী রিয়াজুল হক, মাবিয়া আক্তার সীমান্ত, চন্দন জেড গোমেজ এবং রেখা সাহা বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

বাংলাদেশের প্রতিটি নারী আলোকিত নারী : স্পিকার

আপডেট টাইম : ১২:১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬