হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারি সংক্রমণ প্রতিরোধে মোকাবেলায় আরোপিত বিধিনিষেধ মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।
তিনি আরও বলেন, আমরা এখন করোনার সাথে মোকাবিলা আছি। পুরো পৃথিবী এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। ৪০ লক্ষাধিক মানুষ মারা গেছে। আমাদের দেশে অন্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে।
এছাড়াও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
Reporter Name 



















