ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

যেসব শর্তে মেডিকেলের ক্লাস চালুর অনুমতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দেশের মেডিকেল কলেজগুলো খুলতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগ।

এ জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস নিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে ২১ জুলাই চিঠি দিয়েছে মন্ত্রণালয়। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার শর্ত দিয়ে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছে কমিটি।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ নিকটবর্তী যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ এবং পঞ্চম বর্ষের ক্লাস চালু করতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি দেয়। ইতোমধ্যে এ সব ছাত্রছাত্রীদের দুই ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

এরপর কমিটির সব সদস্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা প্রাথমিকভাবে ক্লাস শুরুর পক্ষে মত দিয়ে কিছু শর্ত দেন।

শর্তগুলো হলো

২. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৩. হাসপাতালের ওয়ার্ডে ও ক্লাসে ছাত্রছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

৪. ছাত্রছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

৫. সংক্রমিত ছাত্রছাত্রীদের চিকিৎসা ও আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসাদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

যেসব শর্তে মেডিকেলের ক্লাস চালুর অনুমতি

আপডেট টাইম : ১২:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১