হাওর বার্তা ডেস্কঃ চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে আজ। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের মানুষকে চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিং আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আশা করা হচ্ছে, আজ সন্ধ্যায় সেগুলো ঢাকায় এসে পৌঁছাবে।’
এর আগে, চীন ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে।
Reporter Name 



















