ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উত্তরপ্রদেশে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রাইভেটকারচালক ও একটি মেয়েশিশু।

বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের বস্তি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আর আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

প্রাইভেটকারটি লক্ষ্ণৌ থেকে ঝাড়খণ্ড যাচ্ছিল বলে জানা যায়।

কালওয়ারি এলাকার সার্কেল অফিসার (সিও) অলোক প্রসাদ বলেন, কনটেইটার ট্রাককে ধাক্কা দেওয়ার সময় প্রাইভেটকারের গতি ছিল মাত্রাতিরিক্ত।

তিনি আরও বলেন, ওই প্রাইভেটকারে সাত যাত্রী ছিল। এর মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। সৌভাগ্যক্রমে চালক এবং একটি মেয়েশিশু বেঁচে গেছে। তারা দুজনই গুরুতর আহত। তাদের আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। শিশুটি বর্তমানে নিরাপদ রয়েছে, তবে চালকের অবস্থা ভালো নয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উত্তরপ্রদেশে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

আপডেট টাইম : ০২:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১