ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ও মৃত্যুর লাগাম যেন কোনো ভাবেই টেনে ধরা যাচ্ছে না। ইতোমধ্যেই বিশ্বের ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৯১২। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৩৭ হাজার ৫৮৮ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৭৬ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৯১৬। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৩৫ হাজার ৬৩৬ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৫ হাজার ৮৮০ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৯৭৪। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ২৯ হাজার ৭০২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ৬০৯ জন।

সংক্রমণে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখ ৪৯ হাজার ১৭৬। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৬৬ হাজার ১৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৮৩২ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এর পরেই রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি, ইরান, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পেরু, নেদারল্যান্ডস, ইরাক, ফিলিপাইনের মতো দেশগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

আপডেট টাইম : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১