ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চেন্নাইয়ের এক ব্যক্তির শরীরে পাঁচ কিডনি!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এক জন মানুষের শরীরে দু’টি কিডনি থাকে। কিন্তু বিষয়টা খুবই আশ্চর্যের মনে হলেও চেন্নাইয়ে এক ব্যক্তির শরীরে পাঁচটি কিডনি রয়েছে! তৃতীয় বার কিডনি প্রতিস্থাপন হওয়ায় ওই ব্যক্তি এখন পাঁচ পাঁচটি কিডনির ‘অধিকার ‘।

জানা গিয়েছে, বছর একচল্লিশের ওই ব্যক্তির যখন ১৪ বছর বয়স ছিল সেই সময় তার দু’টি কিডনিই খারাপ হয়ে যায়। ১৯৯৪ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু নয় বছরের মধ্যে সেই কিডনিও বিকল হয়ে যায়। ফলে ২০০৫ সালে তার কিডনি ফের প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। ১২ বছর ধরে সেই কিডনি নিয়েই দিব্যি সুস্থ ছিলেন ওই ব্যক্তি। কিন্তু ফের গোলযোগ শুরু হয়। তার ডায়ালিসিস শুরু হয়।

চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন উচ্চ রক্তচাপের কারণেই বার বার কিডনি বিকল হচ্ছে ওই ব্যক্তির। তার মধ্যে ওই ব্যক্তির হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ায় বাইপাস সার্জারিও করতে হয়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চিকিৎসকদের কাছে একটা রাস্তাই খোলা ছিল। ফের কিডনি প্রতিস্থাপন। কিন্তু সেখানেও একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় চিকিৎসকদের।

চিকিৎসক এস শ্রবণ জানান, ওই ব্যক্তির দেহে নিজের দু’টি কিডনি আগে থেকেই ছিল। সেগুলো খারাপ হওয়ায় পরে দান করা আরও দু’টি লাগানো হয়। তিনি আরও জানান, চারটি বিকল কিডনি শরীরে থাকার কারণে পঞ্চম কিডনি লাগানোর জায়গা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। শুধু তাই নয়, নতুন কিডনি ধমনীর সঙ্গে জোড়ার কাজও কঠিন ছিল। চারটি বিকল কিডনি থাকার ফলে আর বিশেষ জায়গা ছিল না। পঞ্চম কিডনিকে শিরা এবং ধমনীর সঙ্গে জোড়া লাগানো খুব ঝুঁকির ছিল।

আবার বাকি চারটি বিকল কিডনি অস্ত্রোপচার করে বার করলেও অতিরিক্ত রক্তপাতের আশঙ্কা দেখা দিত। তাই চিকিৎসকরা স্থির করেন চারটি বিকল কিডনির পাশেই পঞ্চম কিডনি প্রতিস্থাপন করবেন। শেষমেশ সেটাই করা হয়েছে। ওই ব্যক্তি আপাতত সুস্থ রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা কেমন থাকে সে দিকে নজর রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসক শ্রবণ। সূত্র : টিওআই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চেন্নাইয়ের এক ব্যক্তির শরীরে পাঁচ কিডনি!

আপডেট টাইম : ০৪:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১