ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় ৪৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ মো. নূর ইসলাম (৭০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার (৯ আগস্ট) রাতে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের টান জামালপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে বিপুল পরিমাণ এই গাঁজাসহ আটক করা হয়।

গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. নূর ইসলাম টান জামালপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম সোমবার রাত সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের টান জামালপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪৪ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মো. নূর ইসলামকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় ৪৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১