ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

১৫ আগস্টের মধ্যে দেশে আসছে আরও ৫৪ লাখ টিকা : স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসছে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আসছে ৩৪ লাখ টিকা। বাকিগুলোর মধ্যে চীন থেকে কেনা ১০ লাখ এবং চীন সরকারের উপহারের রয়েছে ১০ লাখ টিকা।

সোমবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীন থেকে আরও ছয় কোটি টিকা কেনার ব্যাপারে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। চীন সরকারও অনুমোদন দিয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে অনুমোদন পেলে চুক্তি হবে। এর মধ্যে সেপ্টেম্বরে আসবে ১ কোটি পাঁচ লাখ, অক্টোবরে আসবে ২ কোটি এবং নভেম্বরে আসবে ২ কোটি টিকা।

দেশে টিকাদানের কার্যক্রম চলমান থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার সংকট হবে না। গ্রামাঞ্চলের বয়স্করা টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। দেশে বয়স্কদের মৃত্যুর হার ৯০ শতাংশ। তাই তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নিয়মিত টিকা কার্যক্রমের বাইরে গণটিকা কর্মসূচিতে এখন পর্যন্ত ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

১৫ আগস্টের মধ্যে দেশে আসছে আরও ৫৪ লাখ টিকা : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১