ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

যুক্তরাষ্ট্র করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরো দেড় কোটি ডলার দিচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (ইউএসএআইডি) করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে দেড় কোটি ডলার (১১.৪ মিলিয়ন) দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, করোনা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য এ সহায়তা দেওয়া হবে।

ঢাকার মার্কিন দূতাবাস  গতকাল (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে । বিজ্ঞপ্তিতে এই সহায়তা জীবন-রক্ষাকারী মেডিক্যাল সরঞ্জাম, অক্সিজেন সরবরাহ এবং দেশজুড়ে কভিড-১৯ টিকা প্রচারাভিযানের জাতীয় প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ঐতিহাসিক আমেরিকান রেসকিউ প্ল্যান (আমেরিকান উদ্ধার পরিকল্পনা)-এর মাধ্যমে দেয়া এই বর্ধিত অনুদান বাংলাদেশকে কভিড-১৯ মোকাবিলায় আমাদের দেয়া চলমান সহায়তারই অংশ মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, । যুক্তরাষ্ট্র বাংলাদেশের কভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে সহায়তাকারী সর্ববৃহৎ দাতা দেশ। আমেরিকা বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিগত পাঁচ দশক ধরে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করে আসছে। মহামারির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই বিশেষ চ্যালেঞ্জিং মুহুর্তে আমাদের অংশীদারিত্ব অন্য যেকোন সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

যুক্তরাষ্ট্র সরকার মহামারির শুরু থেকে বাংলাদেশের কভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে সহায়তা করতে নতুন এই তহবিলসহ মোট সাড়ে নয় কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে এবং বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।

যুক্তরাষ্ট্রের দেয়া কভিড-১৯ সহায়তার মধ্যে ৫৫ লাখ ডোজ মর্ডানা টিকা এবং দেশব্যাপী জাতীয় টিকা প্রচারাভিযান কার্যক্রম পরিচালনার সামর্থ্য বৃদ্ধিতে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স টিকাদান প্রচেষ্টাকে সহায়তা করতে ইতোমধ্যে ২ বিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে এবং পরবর্তীতে আরো ২ বিলিয়ন ডলার প্রদানের অঙ্গীকার করার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে ন্যায়সঙ্গতভাবে কভিড-১৯ টিকা পৌঁছে দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

যুক্তরাষ্ট্র করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরো দেড় কোটি ডলার দিচ্ছে

আপডেট টাইম : ০১:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১