ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

পৌরসভাগুলোকে কঠোর বার্তা দিয়েছে, স্থানীয় সরকারও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের পৌরসভাগুলোকে কঠোর বার্তা দিয়েছে সরকার। পৌরসভাগুলোকে সাংগঠনিক কাঠামোভুক্ত পদ ব্যতিত কোনো জনবল নিয়োগ প্রদান না করার জন্য নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একইসঙ্গে ইতোমধ্যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে বাতিল করে মন্ত্রণালয়কে জানানোর জন্য বলা হয়েছে।

এসব নির্দেশনা যে সকল পৌরসভা না মানবে তাদের সকল ধরনের বরাদ্দ বাতিল, প্রকল্পের কার্যক্রম স্থগিত করবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি করা হয়েছে। গত ৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, পৌরসভাগুলোতে সাংগঠনিক কাঠামো ও বিধিনিষেধ অনুসরণ না করেই চুক্তিভিত্তিক, আউটসোর্সিং, মাস্টাররোল কর্মচারী নিয়োগ করছে। যেটা কোনোভাবে কাম্য নয়। ইতোপূর্বে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হলেও অনেক পৌরসভা সেগুলো মানছে না। এজন্য এ ব্যাপারে পুনরায় সতর্ক করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পৌরসভার সাংগঠনিক কাঠামো অনুসারে ৬টি পদে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের সুযোগ রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- সুইপার, সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলভী, পুরোহিত ও ডোম। কিন্তু বিভিন্ন পৌরসভায় নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে প্রচুর কর্মী নিয়োগ করছে। আর আউট সোর্সিংয়ের মাধ্যমেও প্রচুর কর্মচারী নিয়োগ করা হচ্ছে। এতে করে বেতন-ভাতা প্রদানে পৌরসভাগুলোতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এমন কর্মকাণ্ড উন্নয়ন কার্যক্রমে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিধিবহির্ভূতভাবে মাস্টাররোল কর্মচারী নিয়োগ না করা এবং পৌরসভার সাংগঠনিক কাঠামোর অতিরিক্ত জনবল ছাঁটাই করার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে তিনটি পত্র জারি করা হলেও সব জায়গায় সেটার বাস্তবায়ন লক্ষ্য করা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

পৌরসভাগুলোকে কঠোর বার্তা দিয়েছে, স্থানীয় সরকারও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়।

আপডেট টাইম : ০১:০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১