ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

পরী-হেলেনাসহ ৬ বাসায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে সিআইডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বর্তমান সময়ের সমালোচিত নায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, বহিস্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর এবং প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ছয়জনের বাসায় ফের তল্লাশি শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, আজ বেলা ৩টা থেকে গ্রেপ্তারকৃত ছয়জনের বাসায় ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে। মূলত মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।

সম্প্রতি এসব নায়িকা, মডেল, প্রযোজক এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইল, মাদক ব্যবসাসহ নানা অভিযোগে দায়ের হওয়া ৭টি মামলার তদন্তভার সিআইডিতে স্থানাস্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে শরফুল হাসান ওরফে মিশু হাসান এবং তার সহযোগী মো. মাসুদুল ইসলাম ওরফে জিসানকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজধানীর অভিজাত এলাকার গুলশান, বারিধারা ও বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টি আয়োজনের বেশ কয়েকটি স্থানের তথ্য প্রদান করে।

এই তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বনানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনি, মো. নজরুল ইসলাম ওরফে রাজ, পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু ও রাজের ম্যানেজার সবুজ আলীকে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

পরী-হেলেনাসহ ৬ বাসায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে সিআইডি

আপডেট টাইম : ০৮:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১