ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ চায় সরকার: তথ্যমন্ত্রী পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?-কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে সিলেটে দুর্ঘটনায় মারা যাওয়া বাউলশিল্পী কে এই পেহেলি ভৈরবী গ্যাস সংকটে কমছে রফতানি আদেশ

বিয়ে নিয়ে মুখ খুললেন চুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬
  • ৪৮২ বার

মেয়েদের বিয়ের বয়স নিয়ে মুখ খুললেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। যেসব কারণে বাল্যবিয়ে হয় তা কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, মেয়েদের বিয়ের বয়স আঠারতেই থাকবে। দারিদ্র্যতা, শিক্ষার অভাবসহ যেসব কারণে বাল্যবিয়ে হয় তা কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে সরকার।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে

শিশু একাডেমী অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কৃতী নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন চুমকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপ্রধান ও সহ-সভাপতি শাহীন আক্তার জলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

চুমকি বলেন, দেশে ২ কোটির মতো কন্যাশিশু রয়েছে। এদের পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করলে তারা পরবর্তীতে সুস্থ ও গঠনমূলক জাতি উপহার দেবে। দেশের উন্নয়নেও অগ্রণী ভূমিকা রাখবে।’

প্রতিমন্ত্রী বলেন, নারীকে কেউ পথ দেখিয়ে দেবে না। নারীর উন্নয়নের পথ তাকেই তৈরি করতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে শিক্ষা ও সচেতনতার সঙ্গে। তবেই তারা মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে উন্নয়নে ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’

বিয়ে নিয়ে মুখ খুললেন চুমকি

আপডেট টাইম : ০৮:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬