ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আনন্দ প্রকাশে বরপক্ষের গুলি, বিয়ে ভেঙে দিলেন কনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের সব আয়োজন সম্পন্ন। বরপক্ষের আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন কনের বাড়ির মানুষ। অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের আনন্দ প্রকাশে ফিল্মি স্টাইলে গুলি ছুঁড়তে ছুঁড়তে বিয়ে বাড়িতে ঢুকলেন বরপক্ষ। তাদের ছোঁড়া একটা গুলি গিয়ে লাগল কনের চাচার গায়ে। বরপক্ষের ছোঁড়া গুলিতে চাচাকে এভাবে আহত হতে দেখে বিয়ে ভেঙে দিলেন ২২ বছর বয়সী কনে।

শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হরিয়ানা প্রদেশে স্থানীয় সময় বুধবার রাতে ইরাম নামে ওই তরুণীর সাথে শাহজাদ নামে এক যুবকের বিয়ের আসরে ওই ঘটনা ঘটে।

বিয়ে ভেঙে দেওয়ার পর ইরাম জানান, আমি কীভাবে তাকে বিয়ে করব? তার পরিবার যদি আমার পুরো পরিবারের সামনে এমন কাণ্ড ঘটায়, তাহলে বিয়ের পর আমি যখন একা তাদের সাথে থাকব, তখন কী কাণ্ড ঘটাবে তারা?

এদিকে, ওই তরুণী বিয়ে ভেঙে দেওয়ার পর মেয়েটির পরিবার বরের গাড়ি ভাঙচুর করেন। বরপক্ষের লোকজনকে কিছুক্ষণ আটকে রাখেন তারা।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, গুলির ঘটনায় মেয়েটির পরিবার একটি এফআরআই দায়ের করেছে। মেয়েটির চাচা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিয়ে বাড়ির ভিডিও ফুটেজ দেখে ওই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বর শাহজাদ আর তার দুই ভাইকে আটক করা হয়েছে।

ভারতের ওই অঞ্চলে বিয়ে বাড়িতে আনন্দ প্রকাশে গুলির ঘটনা বিরল নয়। এমনকি এভাবে গুলি ছুঁড়ে আনন্দ উদযাপন করতে গিয়ে হতাহতের ঘটনাও ঘটে। তবে এই প্রথম কোনো কনে এই ইস্যুতে বিয়ে ভেঙে দিয়েছেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আনন্দ প্রকাশে বরপক্ষের গুলি, বিয়ে ভেঙে দিলেন কনে

আপডেট টাইম : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১