ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে মঙ্গলবার রাতে একযোগে চালানো হামলা প্রতিহত করা হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ওই ঘটনায় ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে। খবর বিবিসি ও এএফপির।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে ৪ হামলাকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে কাবুলের বিলাসবহুল শেরাপুর এলাকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে।

এর পরপরই সেখানে কয়েকটি ছোট বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এ সময় দুই সশস্ত্র ব্যক্তি আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

মূলত, আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদির বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে খবরে দাবি করা হয়েছে।

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি এক টুইট বার্তায় বলেছেন, বিসমিল্লাহ খানের বাসভবনের পাশে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হলেও এ সময় তিনি সেখানে ছিলেন না।এই হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্তানাকজাই ঘোষণা করেন, অভিযান শেষ হয়েছে। সব হামলাকারী নিহত হয়েছে।একটি বিশাল জনগোষ্ঠীর প্রাণ রক্ষা পেয়েছে এবং মহল্লায় পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।

কাবুলের শেরপুর এলাকায় আফগান প্রতিরক্ষামন্ত্রী, কয়েকজন সংসদ সদস্য ও বেশ কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তা বসবাস করেন।

এমন সময় রাজধানী কাবুলে এ হামলা চালানো হলো যখন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ চলছে এবং দেশটির বিশাল এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আপডেট টাইম : ১০:১৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১