হাওর বার্তা ডেস্কঃ ১১ আগস্ট থেকে ১৮ বছরে বেশি বয়সী লোকজন বাইরে বের হলেই শাস্তির মুখোমুখি হতে হবে। টিকা গ্রহণ ছাড়া দোকানপাটসহ কর্মস্থলে যাওয়া যাবে না। মানুষের চলাচলের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। টিকা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনে অধ্যাদেশ জারি করে শাস্তির বিধান নির্ধারণ করা হবে।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের বেশি বয়সের কোনো মানুষ মুভমন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। সরকার দরকার হলে অধ্যাদেশ জারি করেও শাস্তির ব্যবস্থা করবে। যেহেতু এখন সংসদ অধিবেশন নেই, তাই অধ্যাদেশ জারি করা হতে পারে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দেয় সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ আগামী ৫ আগস্ট রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। আজ আবার নতুন করে ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।
Reporter Name 



















