ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : হানিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
  • ৩৯৭ বার

সর্বোচ্চ আদালতে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি বহাল থাকায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

প্রধান বিচার বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ মঙ্গলবার সকালে মীর কাসেমের আপিলের রায় ঘোষণা করে, যাতে একাত্তরে চট্টগ্রামের বদর কমান্ডারের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। রায়ের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, এ রায় জাতির প্রত্যাশিত রায়। এ রায়ে গোটা জাতি সন্তুষ্ট হয়েছে। প্রত্যাশিত এই রায় দ্রুত কার্যকর করে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করার দাবি জানাচ্ছি আমরা।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পর মীর কাসেম ছিলেন আলবদর বাহিনীর তৃতীয় প্রধান ব্যক্তি। একাত্তরে যুদ্ধ চলাকালে ঈদুল ফিতরের আগে চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ কয়েকজনকে ধরে নিয়ে ডালিম হোটেলে নির্যাতন ও হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : হানিফ

আপডেট টাইম : ১০:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬