ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

বিএনপির নেতা নির্বাচনে চোরাগুপ্তা পদ্ধতি : হাছান মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
  • ৪৬৬ বার

জ্বালাও-পোড়াও ও চোরাগুপ্তা হামলা করে আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতা নির্বাচনেও চোরাগুপ্তা পদ্ধতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগসহ অন্যান্য দলে যখন কাউন্সিল হয় তখন নির্বাচনের

আগে কেউ নির্বাচিত হয় না, নির্বাচন করার পর নির্বাচিত হয়। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান কাউন্সিলের দুই সপ্তাহ আগেই নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, সম্মেলন হয়নি, ডেলিগেটরা আসেননি, নেতাকর্মীরা আসেননি, তার আগেই তারা নির্বাচিত হয়েছেন। খালেদা জিয়া নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় তড়িঘড়ি করে নির্বাচিত করা হয়েছে তাদের।

হাছান মাহমুদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মতো এদেশে যুদ্ধাপরাধীদের সহযোগী যারা যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছে, মন্ত্রী বানিয়েছে তাদেরও বিচার হবে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ে বিএনপির কোন প্রতিক্রিয়া না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আসলে যুদ্ধাপরাধীদের রায় প্রকাশের পরে বিএনপি প্রচণ্ড হতাশায় ভোগে। তাই কোনো মন্তব্য করে না তারা।

সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজাহান সাজু, এম এ করিম, ফজলুল হক ও শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

বিএনপির নেতা নির্বাচনে চোরাগুপ্তা পদ্ধতি : হাছান মাহমুদ

আপডেট টাইম : ১০:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬