ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সৌদির গুহায় হাজার হাজার বছর আগের মানুষ ও প্রাণির হাড়গোড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র নগরী মক্কা-মদীনার দেশ সৌদি আরবের রয়েছে শত শত বছরের বিস্তৃত ইতিহাস। সেসব ইতিহাসের নানা গহ্বরে মিশে আছে বিভিন্ন রহস্য। তেমনই এক রহস্যময় গুহার সন্ধান মিলেছে সম্প্রতি।

গুহাটির অবস্থান সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে। সেটি থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়গোড় পেয়েছেন বিজ্ঞানীরা। এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে হায়েনারা ওই গুহায় জড়ো করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীরা সদ্য প্রকাশিত এক গবেষণা পত্রে লিখেছেন, উম্ম জিরসান এলাকার দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ঘোড়া, ইঁদুর, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড় পর্যন্ত পাওয়া গেছে।

যে গুহায় এসব হাড়গোড় পাওয়া গেছে সেটি এমন একটি প্রাকৃতিক সুরঙ্গ যেখান দিয়ে অনেক আগে লাভা প্রবাহিত হতো। লাভা প্রবাহ শেষ হওয়ার কারণে এই সুরঙ্গের হাড়গোড়গুলো নষ্ট হয়নি বলে বিজ্ঞানী স্টুই স্টুয়ার্ট টুইটারে জানিয়েছেন।

সৌদি আরবের উম্মে জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। এসব হাড়গোড় পরীক্ষা-নিরিক্ষা করে ওই অঞ্চলে হাজার বছর ধরে বিচরণ করা জীবজগৎ সম্পর্কে সম্মক ধারণা পাওয়া যাবে বলে ধারণা বিজ্ঞানীদের।

সূত্র : সৌদি গেজেট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সৌদির গুহায় হাজার হাজার বছর আগের মানুষ ও প্রাণির হাড়গোড়

আপডেট টাইম : ১০:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১