ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

একসঙ্গে দুই তরুণীকে বিয়ে করে যুবকের উপলব্ধি ‘ভুুল করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিল্মি ভাষায় বলতে হয় ‘দো ফুল এক মালি!’ অর্থাৎ জোড়া বিকল্প। কিন্তু ইন্দোনেশিয়ার এক যুবকের কাছে এই জোড়া বিকল্পই আপাতত জোড়া সমস্যায় পরিণত হয়েছে। ২০ বছরের ওই যুবকের নাম নুর খুসনুল কোটিমা। যুবকের বিয়ের দিন এসে হাজির হয়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা। ঘটনাচক্রে তাঁকেও বিয়েও করেছেন তিনি। কিন্তু জোড়া বিয়ের পর তাঁর উপলব্ধি, ‘বড় ভুল হয়ে গিয়েছে!’ কারণ নুর এখনও উপার্জন করেন না। দুই তরুণীকে বিয়ে করে তাঁর চিন্তা, দুই স্ত্রীর ভরণপোষণ করবেন কীভাবে! সম্প্রতি নুর খুসনুল নামক ওই যুবকের বিয়ের ঘটনা নিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এ খবর।

দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হয়, নুর যাকে বিয়ে করছিলেন, তাঁর নাম কোরিক আকবর। তাঁরও বয়স ২০। কোরিক বলেছেন, ‘নেটমাধ্যমেই আমাদের বিয়ের কথা জানতে পেরেছিলেন আমার স্বামীর প্রাক্তন প্রেমিকা ইউনিতা রোরি। তারপর আমাদের বিয়ের দিনই এসে হাজির হন তিনি। আমার স্বামীকে বিয়ে করতে চান।’

কোরিকের বাড়িতেই এসেছিলেন ইউনিতা। প্রাক্তন প্রেমিককে দেখে নুর প্রথমে হকচকিয়ে গেলও পরে তাঁকেও বিয়ে করে নেন। নুর বলেছেন, ‘পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি ওই সিদ্ধান্ত নিই। দু’জনকে বিয়ে করার পণও ছিল সমান। সাড়ে ১৭ লক্ষ রুপাইয়া (ভারতীয় মুদ্রায় ৮৯৮০ টাকা)। কিন্তু বিয়ের পর এখন মনে হচ্ছে ওই সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করে ফেলেছি।’ নুর জানিয়েছেন, দুই স্ত্রীকে এখন বোঝা মনে হচ্ছে তাঁর। কারণ তিনি বেকার। এবং দুই মহিলার ভরণপোষণ এখন তাঁর উপরেই নির্ভর করছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

একসঙ্গে দুই তরুণীকে বিয়ে করে যুবকের উপলব্ধি ‘ভুুল করেছেন

আপডেট টাইম : ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১