ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫
  • ৪৫০ বার

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বেলা ১২টার দিকে তিনি জিয়ার মাজারে যান। এ সময় দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। সেখানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, জাসাসসহ বিএনপির সব পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠন। শ্রদ্ধা নিবেদনকে উপলক্ষ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা নেতা-কর্মীদের জিয়ার মাজারে আসতে দেখা গেছে। শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সৈনিকদের হাতে নিহত হন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

আপডেট টাইম : ০৯:০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫