ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় বারে চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়েছে ।

শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের এই টিকার দ্বিতীয় চালান আগামীকাল  শনিবার ঢাকায় পৌঁছাবে।

নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।শনিবার দ্বিতীয় চালানটি পৌঁছালে জাপান থেকে দুই দফায় বাংলাদেশ ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে।

গত ২৪ জুলাই প্রথম দফায় দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা পাঠিয়েছে জাপান।আগামী ৩ আগস্ট আরও ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় আসার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে

আপডেট টাইম : ১১:২২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১