ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করলো পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব সরকার প্রদেশটির স্কুলগুলোতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন সাবজেক্টকে বাধ্যতামূলক করা হলো।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কুরআনের নাজেরা তেলাওয়াত ব্যাধ্যতামূলক থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুরআনের তর্জমার বিষয়টি গুরুত্ব পাবে।

এর আগে ২০১৭ সালে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুরআনের নাজেরা বাধ্যতামূলক করা হয়েছিল। তখন প্রদেশটির শিক্ষা মন্ত্রী রানা মাশহুদ বলেছিলেন, স্কুলগুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কোরআন শরীফের নাজেরা বাধ্যতামূলক করা হলো।

সে সময় মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোরআন শরীফের তরজমা ও দশম থেকে দ্বাদশ পর্যন্ত মানুষের জীবনের বিধি-বিধান সম্পর্কিত কোরআন শরীফের যে সব সুরা রয়েছে সেগুলো পড়ানো হবে।

সূত্র : জিও নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করলো পাকিস্তান

আপডেট টাইম : ০৬:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১