ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১০০ কেজির লেহেঙ্গায় নজর কাড়লেন কনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের দিনটিকে স্মরনীয় করে রাখতে চেষ্টার ক্রটি করেন না কেউই। আর বিয়ের দিনে নিজেকে সর্বোচ্চ সুন্দর দেখানোর চেষ্টা তো প্রতিটা কনেই থাকে।

বিয়ের পোশাক যেন অভিজাত আর মনোমুগ্ধকর হয় সেই চেষ্টাও থাকে সবার। তবে এই কনে বিয়েতে ১০০ কেজি ওজনের লেহেঙ্গা পরে সবাইকে একদম তাক লাগিয়ে দিয়েছেন!

বর্তমান সামাজিক যোগাযোগ এই মাধ্যমের যুগে বিয়ের মৌসুম আসলে প্রতিদিনই বর-কনের উদ্ভট নানা ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে। তারই ধারবাহিকতায় পাকিস্তানি ওই কনের গত বছরের ভিডিও নতুন করে নেটমাধ্যমে আলোড়ন তুলেছে বলে বৃহস্পতিবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই কনে নিজের দিকে সবার নজর ধরে রাখতে বেছে নিয়েছিলেন লাল রঙের এক লেহেঙ্গা। প্রশ্ন উঠতে পারে কেন এতো ওজন এই লেহেঙ্গার? লেহেঙ্গাটি ভারি হাতের কাজের। তাতে বসানো হয়েছে প্রচুর পাথর।

আর এর ঘের এতোটাই বেশি যে পুরো বিয়ের মঞ্চ ওই লেহেঙ্গা দিয়ে ঢেকে দেওয়া যাবে। কনে মঞ্চে বসার পর লেহেঙ্গার শেষ প্রান্ত উঁচু মঞ্চের সিঁড়ি ছাড়িয়ে একদম মেঝেতে গিয়ে পৌঁছেছে বলে ভিডিওতে দেখা গেছে।

লাল লেহেঙ্গা আর গহনায় ঝলমলে সাজের কনের পাশে অবশ্য সাদামাঠা সোনালি শেরোয়ানি আর লাল পাগড়িতে কিছুটা নিষ্প্রভই লাগছিল বরকে।

গত বছরও ওই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল। কেউ কেউ ওই কনের সাজের প্রসংশা করেছেন। তবে নেটমাধ্যমে নিন্দাও কুড়িয়েছেন ওই কনে।

এতো ভারি লেহেঙ্গা পরে কীভাবে নড়াচড়া করেছেন কনে তা ছিল নেটিজেনদের কৌতুহলের বিষয়। বছর ঘু্রলেও এ নিয়ে চর্চা থামছেই না। ফের ওই ভিডিও ভাইরাল হয়ে সেটাই প্রমাণ করল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১০০ কেজির লেহেঙ্গায় নজর কাড়লেন কনে

আপডেট টাইম : ১০:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১