ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আবারো নাগার্নো-কারাবাখ সংঘর্ষ, আর্মেনিয়ার ৩ সেনা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ৪৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গোলযোগপূর্ণ নাগোর্নো-কারাবাখে নতুন করে আজারবাইজান এবং আর্মেনিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আর্মেনিয়ার তিন সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সংঘর্ষ সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে আজারবাইজানের সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের সময় আর্মেনিয়ার তিন সেনা নিহত এবং দুজন আহত হয়েছে। আজ সকালেই এই সংঘর্ষ শুরু হয়।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংঘর্ষের জন্য আজারবাইজানকে দায়ী করেছে। আর্মেনীয় মন্ত্রণালয় বলেছে, আজারবাইজানের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সংঘাতময় করে তোলা হয়েছে এবং আজারবাইজানের সেনারা অবৈধভাবে আর্মেনিয়ার স্বাধীন ভূখণ্ডে অবস্থান করছে।

জবাবে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কালবাজারে আজারবাইজানের সেনা অবস্থানে আর্মেনীয় সেনারা উস্কানিমূলক হামলা চালালে তার জবাব দেয়া হয়েছে। এতে আজারবাইজানের দুই সেনা আহত হয়েছে বলে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে। সংঘর্ষের জন্য আর্মেনিয়া সম্পূর্ণভাবে দায়ী বলে তারা এক বিবৃতি দিয়েছে। সকাল দশটা থেকে আজারবাইজানের সেনারা যুদ্ধবিরতি মেনে চলতে শুরু করে কিন্তু আর্মেনীয় সেনারা ট্যাংক এবং মর্টারের গোলাবর্ষণ অব্যাহত রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আবারো নাগার্নো-কারাবাখ সংঘর্ষ, আর্মেনিয়ার ৩ সেনা নিহত

আপডেট টাইম : ০৯:৩৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১