ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনায় বাংলাদেশকে চিকিৎসাসামগ্রী দিলো যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠালো যুক্তরাষ্ট্র। ইউএস চেম্বারের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এসব সামগ্রী সরবরাহ করা করেছেন ।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এ চিকিৎসা সামগ্রীগুলো যৌথভাবে অনুদান হিসেবে পাঠিয়েছে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও প্রজেক্ট কিওর নামের একটি মার্কিন এনজিও। এই দফায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে সরবরাহ করা হয়েছে ৬০টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ভ্যারিয়েবেল পজিটিভ এয়ার প্রেশার (ভিপিএপি) ইউনিটসহ অন্যান্য অক্সিজেন সরবরাহ ও যন্ত্রের খুচরা যন্ত্রাংশ। এছাড়া আছে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে কোভিড-১৯ আক্রান্তদের সহায়তার জন্য কেএন ৯৫ এবং এন ৯৫ মাস্কসহ ৪৫ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম।

এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য শেভরন, এক্সেলারেট এনার্জি, মেটলাইফ এবং এইচএসবিসি বাংলাদেশ এবং একে সক্রিয় সহযোগিতা করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস, এইএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এইএসএআইডি), ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা অধিদপ্তর।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা বিসওয়াল বলেন, কাউন্সিলের সদস্যরা মহামারির এই ঊর্ধ্বগতি সামাল দিতে জরুরি ভিত্তিতে দরকার এমন চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিয়ে বাংলাদেশে আমাদের অংশীদার ও বন্ধুদের পাশে এসে দাঁড়িয়েছে।  আমরা আশা করি, এসব সরঞ্জাম জীবন রক্ষাকারী সেবা নিশ্চিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনায় বাংলাদেশকে চিকিৎসাসামগ্রী দিলো যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০২:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১