ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

খালেদার মন ‘পেয়ারে পাকিস্তানে’ : শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬
  • ২৭০ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হতে দেবে না, এ জন্য দেশের মানুষকে পুড়িয়েছে বিএনপি। দেশের মানুষ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোমবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে কেন পোড়ালেন, এর জবাব খালেদা জিয়াকে দিতে হবে। খালেদার মন পড়ে থাকে ‘পেয়ারে পাকিস্তানে’।

তিনি বলেন, আমরা মানুষের দোরগোড়ায় চিকিৎ​সাসেবা পৌঁছে দিয়েছি।

বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বে মর্যাদা পেয়েছে, কিন্তু খালেদা জিয়া–এরশাদ এ ভাষণ প্রচারে বারবার বাধা দিতে চেষ্টা করেছে। বঙ্গবন্ধু জাতিকে ধাপে ধাপে স্বাধীনতার চেতনায় গড়ে তোলেন। বঙ্গবন্ধু সাড়ে ৩ বছরের শাসনে বাংলাদেশের মর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথমে চট্টগ্রামের আ.লীগ নেতা হান্নান প্রচার করেছিলেন। এরপর দেশের বিভিন্ন এলাকায় দলের নেতারাও তা প্রচার করেন।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন।

মঞ্চে উপস্থিত রয়েছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে উদ্যানে জড়ো হতে থাকেন। সকাল থেকে মাইকে বাজানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, দেশাত্মবোধক গান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদার মন ‘পেয়ারে পাকিস্তানে’ : শেখ হাসিনা

আপডেট টাইম : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬