ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কঠোর বিধিনিষেধ বাড়বে কি না সিদ্ধান্ত আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বর্তমান করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সরকারের শীর্ষ পর্যায়ে এক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিধিনিষেধ আরও কঠোর বা বাড়ানো হবে কি না- এ নিয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মঙ্গলবার দুপুর দেড়টায় শীর্ষপর্যায়ের একটা মিটিং অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের করোনা সংক্রমণের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। বিধিনিষেধ আরও কঠোর বা বাড়ানো হবে কিনা- এ নিয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিধি-নিষেধেও বেসরকারি অফিস ও কলকারখানা খোলা থাকার বিষয়ে তিনি বলেন,আমার সঙ্গে রোববারও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজির সঙ্গে কথা হয়েছে, অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়। ওই টেকনিক্যাল (কর্মী) যায়-আসে। অনেক জিনিস আছে, সার্ভিসিং করতে হয়, এগুলো তারা করছে। একারণেই কিছু অফিস ও কারাখানা খোলা আছে। এগুলো আমাদের মোবাইল কোর্ট তদারক করছে।

করোনা নিয়ন্ত্রণের বিষয়টি সরকারেরর কাছে সবচেয়ে প্রাধান্য পাচ্ছে উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো স্পেন, ডেনমার্ক, সুইডেন, জার্মানি এবং পাশের দেশ ভারতই এর বড় প্রমাণ। মানুষ যদি মাস্ক না পড়ে, সামাজিক দূরত্ব না মানে করোনা নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব।

 করোনা সংক্রমণ পরিস্থিতি করনীয় নির্ধারনের বৈঠকে অংশ নিতে এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কঠোর বিধিনিষেধ বাড়বে কি না সিদ্ধান্ত আজ

আপডেট টাইম : ০৯:২৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১