ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আগামীকাল করোনায় পরবর্তী করণীয় নিয়ে বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ কঠোর লগডাউন বিধিনিষেধ আরোপ করা হলেও কোনোভাবেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা একেবারে কমানো যাচ্ছে না। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসছেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

আগামীকাল  (২৭ জুলাই) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বড় মিটিং অনুষ্ঠিত হবে।

বিধিনিষেধ আরও বাড়ানো হবে কি-না জানতে চাইলে সচিব বলেন, আগামীকালের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, হাসপাতালের ডাক্তার বাড়িয়ে ও সিট বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণ করা যায় না। একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরত্ব না মানে তাহলে কোন ভাবেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

বিধিনিষেধে বেসরকারি অনেক অফিস খোলা। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হবে কি-না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমার গতকালও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল আইজির সঙ্গে কথা বলেছি। অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়, সার্ভিসিং করতে হয়। তাই টেকনিক্যাল কর্মীদের আসা যাওয়া করতে হয়। বিষয়গুলো আমাদের মোবাইল কোর্ট চেকিং করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আগামীকাল করোনায় পরবর্তী করণীয় নিয়ে বৈঠক

আপডেট টাইম : ১১:১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১