ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আনারস খাবেন যে ৭ কারণে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আমাদের দেশে পরিচিত ফলগুলোর তালিকায় অন্যতম হচ্ছে আনারস। অনেক সুস্বাদু ও রসালো এই ফলটি খেতে পছন্দ করেন অনেকেই। আর এ ফলের বিভিন্ন পুষ্টিগুণের কারণে এটি খেতেও অনেক উৎসাহ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

আনারসের অনেক উপকারিতা ও গুণাগুণ আছে। এটি শরীরের পুষ্টির ঘাটতি মেটানোর পাশাপাশি বিভিন্ন রোগ নিরাময়েও অনেক ভূমিকা পালন করে। এমনকি ওজন কমাতেও অনেক কার্যকরী হচ্ছে আনারস। এটি পুষ্টিতে ভরপুর থাকলেও এতে অনেক কম পরিমাণে ক্যালোরি থাকে।

আপনি ওজন কমাতে চাইলে এবং আপনার মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছা মেটাতে বেছে নিতে পারেন সুস্বাদু এ ফলটি।

জানুন যে ৭ কারণে খাবেন আনারস—

১. ক্যালোরি কম থাকে
আনারসে অনেক কম পরিমাণে ক্যালোরি থাকে। এ ছাড়া এতে পর্যাপ্ত পানি থাকায় এটি পেট ভরা রাখতেও সহায়তা করে। তথ্যমতে, এ ফলের ৮৮ গ্রামে থাকে ৪২ ক্যালোরি। তাই ক্ষুধা নিবারণ করবে এবং পাশাপাশি ওজনও কমাবে এমন খাবার হিসেবে বেছে নিতে পারেন আনারস।

২. কার্বোহাইড্রেট কম থাকে
আনারসে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। আর গবেষণা বলছে— কম কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো ওজন কমাতে কার্যকরী। তাই ওজন কমাতে এবং আপনার মিষ্টি খাবার খাওয়ার চাহিদা মেটাতে বেছে নিতে পারেন আনারস।

৩. প্রোটিওলাইটিক এনজাইম সমৃদ্ধ
আনারসে প্রোটিওলাইটিক এনজাইম থাকে। আর এটি হচ্ছে— নির্দিষ্ট ধরনের এনজাইম যা প্রোটিনকে হজমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং অন্যান্য প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া এটি প্রোটিনের অনুকে ভেঙে ফেলে ওজন কমাতেও সাহায্য করে।

৪. হজমে সহায়তা করে
হজমেও অনেক সহায়তা করে আনারস। এতে থাকা ব্রোমেলাইন উপাদান থাকার কারণে এটি প্রোটিন অনুকে ভেঙে মেদ কমাতে সাহায্য করে।

৫. ফাইবারের উৎস
আনারসে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। এর ১৬৫ গ্রামে মেলে প্রায় দুই দশমিক তিন গ্রাম ফাইবার। আর এ কারণে এটি আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখবে এবং ওজন কমাতে সহায়তা করবে।

৬. গ্যাসের সমস্যা কমায়
আনারসে প্রচুর পরিমাণে ফাইবার, রস ও পানি থাকে। তাই এটি ক্ষুধা মেটানোর পাশাপাশি গ্যাসের সমস্যা দূর করতেও অনেক কার্যকরী।

৭. ম্যাঙ্গানিজ সমৃদ্ধ
সমীক্ষায় দেখা গেছে যে ম্যাঙ্গানিজ পেটের মেদ এবং বিপাক সিনড্রোমের বিরুদ্ধে কাজ করে। আর আনারসে ম্যাঙ্গানিজ থাকায় এটি পেটের মেদ কমাতে সহায়তা করে। তাই ওজন কমাতে চাইলে না খেয়ে থাকার পরিবর্তে আনারস খেয়েও ওজন কমাতে পারেন সহজেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আনারস খাবেন যে ৭ কারণে

আপডেট টাইম : ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১