ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দিনভর থেমে থেমে বৃষ্টির আভাস রাজধানীতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে আজও রাজধানীসহ আশপাশের এলাকায় দিনভর মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ও কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশ দিনভর মেঘলা থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ছিলো দুই মিলিমিটারের কাছাকাছি।

আজও সারাদেশে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ জানান, ঢাকায় সারাদিন থেমে থেমে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলতেও পারে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই স্থানে অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিনভর থেমে থেমে বৃষ্টির আভাস রাজধানীতে

আপডেট টাইম : ১০:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১