ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যৌতুক হিসেবে কচ্ছপ আর কুকুর দাবি করে কারাগারে যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পাত্রের পরিবারের দাবি, বিয়েতে যৌতুক হিসেবে দিতে হবে বিরল প্রজাতির ২১ নখওয়ালা কচ্ছপ আর কালো ল্যাব্রাডর কুকুর। অদ্ভুত এই দাবি মেটাতে না পেরে পুলিশের দারস্থ হয় পাত্রীর পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করে পুলিশ।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদের এক সেনা সদস্যের সাথে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে ঠিক হয় স্থানীয় এক তরুণীর। বিয়ে ঠিক হওয়ার সময় মেয়েটির পরিবার যৌতুক হিসেবে দুই লাখ রুপি আর ১০ গ্রাম সোনা দেন।

বাগদানের পর পাত্রের পরিবার পাত্রীকে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মেয়েটির পরিবারের কাছ থেকে ১০ লাখ রুপি নেয়। তবে তারা মেয়েটিকে সরকারি চাকরি তো পাইয়ে দিতে পারেইনি উল্টো মেয়েটির পরিবারের কাছ থেকে ২১ নখওয়ালা কচ্ছপ, কালো ল্যাব্রাডর কুকুর আর একটি বৌদ্ধ মূর্তি দাবি করে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিরল প্রজাতির ২১ নখওয়ালা কচ্ছপের দাম ৫ থেকে ১০ লাখ রুপি। এই প্রজাতির কচ্ছপকে মনে করা হয় সৌভাগ্যের প্রতীক।

পাত্রীর পরিবার ওই বিরল প্রজাতির কচ্ছপ অনেক খুঁজেও পায়নি। পাত্রীর পরিবার কচ্ছপ খুঁজে না পাওয়ার বিষয়টি পাত্রের পরিবারকে জানালে তারা বিয়ে ভেঙে দেয়। বিয়ে ভেঙে দেওয়ায় পাত্রের পরিবারকে দেওয়া অর্থ আর সোনা ফেরত চায় পাত্রীর পরিবার। কিন্তু তা দিতে স্বীকৃতি জানালে পুলিশের কাছে অভিযোগ করে পাত্রীর পরিবার।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা সাধনা অভহাদ বলেন, যৌতুকের দাবি মেটাতে না পেরে কনের বাবা অসহায় হয়ে আমাদের কাছে এসেছিলেন। ওই পাত্র আর তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ এবং ৩৪ ধারায় বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। তদন্তের পর আরও ধারা যোগ করা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যৌতুক হিসেবে কচ্ছপ আর কুকুর দাবি করে কারাগারে যুবক

আপডেট টাইম : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১