ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

পাকিস্তানের প্রধানমন্ত্রী জন্য হাড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল আজহায় শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারের আমগুলো কোরবানির ঈদের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট বাংলাদেশ হাইকমিশন হস্তান্তর করে।

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে।

এর আগে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এই উপহার বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে।

ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিখ্যাত ’হাড়িভাঙা’ আম গ্রহণ করে পাক প্রধানমন্ত্রী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী জন্য হাড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৮:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১