ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

সোনালী আঁশ দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬
  • ৩০৮ বার

সোনালি আঁশ পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল পেতে হলে দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। আমাদের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে।
তিনি বলেন, পাট একটি কৃষিজাত পণ্য। অন্য সব কৃষিপণ্য বিভিন্ন সুবিধা পেয়ে থাকে, কিন্তু পাট সেটা পায় না। এটা ঠিক নয়। তাই পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করছি।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী পাটজাত পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে সম্পদ আছে, তা কাজে লাগিয়ে আমাদের চলতে হবে। কারো কাছে হাতে পেতে নয়। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বস্ত্র ও পাট খাতের গত কয়েক বছরের উন্নতি ও সমৃদ্ধির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সোনালী আঁশ দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বস্ত্র ও পাট খাতের গত কয়েক বছরের উন্নতি ও সমৃদ্ধির কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের পাট রফতানির অর্থ পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। ছয় দফা ঘোষণায় বঙ্গবন্ধু অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে পাটের এ বিষয়টি তুলে ধরেন। সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারে পাট গুরুত্বপূর্ণ ইস্যু ছিল।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে শুধু পাটকলই ধ্বংস করেনি, শ্রমিকদের খুনও করেছে। বিএনপি বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে পাটকল বন্ধ করেছে।
পাট আইনের বাস্তবায়নে সহায়তার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে ১১ ক্যাটাগরিতে ৩৮ জনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধানমন্ত্রী।
পণ্যের ব্যবহার বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের সফল বাস্তবায়নে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মেলা শেষ হবে ৮ মার্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

সোনালী আঁশ দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬