ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কঠোর বিধিনিষেধে আন্তর্জাতিক যাত্রীদের জন্য চালু থাকছে অভ্যন্তরীণ ফ্লাইট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান কঠোর বিধিনিষেধে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য দেশের ভেতরে ফ্লাইট চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি ঠেকাতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। আজ শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়ে এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।

এতে বলা হয়, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা ও নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বহন করবে।

এক্ষেত্রে, আন্তর্জাতিক যাত্রীদের এয়ার টিকেট ও অন্যান্য কাগজপত্র থাকতে হবে। এছাড়া, ফ্লাইটগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

গত ১৩ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের কারণে ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কঠোর বিধিনিষেধে আন্তর্জাতিক যাত্রীদের জন্য চালু থাকছে অভ্যন্তরীণ ফ্লাইট

আপডেট টাইম : ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১