ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রধান বিচারপতিকে নিয়ে ২ মন্ত্রীর মন্তব্য অসাংবিধানিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬
  • ৪৩৭ বার

জামায়াত নেতা মীর কাসেম আলীর যুদ্ধাপরাধী মামলা থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সরে দাঁড়ানো উচিত বলে দু’জন মন্ত্রী দেয়া বক্তব্যকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রবিবার সকালে নিজ কার্যালয়ে যাওয়া পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে শনিবার রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইমলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মীর কাসেমের মামলা থেকে প্রধান বিচারপতিকে সরে যাওয়ার আহ্বান জানান।

এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বিচার বিভাগ নিয়ে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, তাঁদের এই বক্তব্য বিচার বিভাগকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের বক্তব্য অসাংবিধানিক। একইসঙ্গে আগামী ৮ মার্চ মীর কাসেমের আপিলের রায়ের জন্য অপেক্ষা করতে তিনি সবাইকে আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

প্রধান বিচারপতিকে নিয়ে ২ মন্ত্রীর মন্তব্য অসাংবিধানিক

আপডেট টাইম : ০৯:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬