ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

লকডাউনের কারণে ঈদের পরের দিন রাজধানী ছাড়ছেন জনগণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টায় কঠোর লকডাউন শুরু হবে। এর আগের দিন রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের আগে যারা গ্রামের বাড়িতে যেতে পারেননি, তারা আজ বাড়িতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ‌্যায় রাজধানীর সদরঘাটে গিয়ে দেখা গেছে, পন্টুনে মানুষের ভিড়। লঞ্চের ছাদে এবং কেবিনের মাঝের গলিতেও অবস্থান নিয়েছেন যাত্রীরা।

হুলারহাটগামী ফারহান-৮ লঞ্চে দেখা গেছে, ভিড়ের কারণে লঞ্চের ভেতরে হাঁটা যাচ্ছে না। অতিরিক্ত যাত্রী নিলেও লঞ্চটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়নি। সন্ধ‌্যা ৬টায় লঞ্চটি সদরঘাট ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা ছেড়েছে সন্ধ‌্যা সাড়ে ৬টায়।

ঢাকা-বরিশাল রুটের লঞ্চ ‘কুয়াকাটা’র চিত্রও একই রকম। লঞ্চের ভেতর দাঁড়ানোর মতো জায়গাও নেই। অতিরিক্ত যাত্রী নেওয়ার পরও কেন ছেড়ে দেওয়ার হচ্ছে না, জানতে চাইলে লঞ্চটির সুপারভাইজার হেমায়েত উদ্দীন বলেন, ‘লঞ্চ ছাড়ার সময় হয়নি। রাত সাড়ে ৮টায় ছেড়ে যাবে। ভিআইপি যাত্রী আছে, তারা টাইম অনুযায়ী আসে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

লকডাউনের কারণে ঈদের পরের দিন রাজধানী ছাড়ছেন জনগণ

আপডেট টাইম : ১১:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১