ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মৃত্যুর ১৯ দিন আগে গানটিই সত্যি হলো সঙ্গীত শিল্পী মাহফুজুলের!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মাত্র ২৩ বছর বয়সে অকালে ঝরে গেলেন জনপ্রিয় ইসলামী শিল্পীগোষ্ঠী কলরবের তরুণ সঙ্গীতশিল্পী মাহফুজুল আলম।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে নরসিংদী থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে নারায়ণগঞ্জের বরপা এলাকার ইউএস বাংলা হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রিয় শিল্পীর এভাবে চলে যাওয়া এখনও বিশ্বাস হচ্ছে না তার ভক্ত-অনুরাগীদের।

মৃত্যুর মাত্র ১০ দিন আগে যে শিল্পী নিজের গান ইউটিউবে প্রকাশ করেন তিনি আজ মৃত- তা ভাবতেই পারছে না কেউ।

আরো বিস্ময়কর তথ্য হলো মৃত্যুর ১৯ দিন আগে গত ১ জুলাই একটি অনুপ্রেরণামূলক গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন মাহফুজুল।

আর সেই গানের কথাগুলো শুনলে সত্যি অবাক হবেন সবাই। গানটি হঠাৎ মৃত্যুর বিষয়কে কেন্দ্র করেই।

একজন মানুষের মৃত্যুর পরে তার স্বজনরা যেন ভেঙে না পড়ে- এমন সব কথা বলা হয়েছে সেই গানে।

এই গান শুনে যে কেউ বিস্ময় প্রকাশ করে বলবে, তিনি কি জানতেন হঠাৎ করেই চলে যাবেন পৃথিবীর মায়া ত্যাগ করে? সেজন্যই বন্ধু-স্বজনদের সে কথা জানিয়ে রাখলেন গানের কথায়!

গানের ডেসক্রিপশনে মাহফুজুল আলম নিজেই লিখেছেন, না ফেরার দেশে চলে যাওয়ার কথা।

গানের কথাগুলো হচ্ছে – ‘যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে/আর ফুল গুলো সুবাস ছড়ায় রাতে/তোমার ঘরের খেলনাগুলো/চুপ অভিমানে ঘরে ফিরে যায় ভাঙামনে/তাই তো ওরা আমায় বলে- তুমি ভেঙে পড়ো না এভাবে/কেউ থাকে না চিরদিন সাথে/যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে/ ও চাঁদ বলো না সে লুকিয়ে আছে কোথায়/সে কি খুব কাছে’

‘তুমি ভেঙে পড়ো না এভাবে/কেউ থাকে না চিরদিন সাথে/যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে’।

গানরে কথাগুলো ভক্তদের হৃদয়ে দারুণ ধাক্কা দিয়েছে।  এ কী কাকতালীয় নাকি মাহফুজ আলম তার ঘুম না ভাঙাতে কাঁদতে মানা করেছেন!

রাকিব হাসানের লেখা গানটি প্রথমে গেয়েছিলেন প্রীতম হাসান। পরে নতুন করে গেয়ে ১৯ দিন আগে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড দেন মাহফুজুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মৃত্যুর ১৯ দিন আগে গানটিই সত্যি হলো সঙ্গীত শিল্পী মাহফুজুলের!

আপডেট টাইম : ১০:৫০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১