ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

একদিনে ভারতে করোনায় ৩ হাজার ৯৯৮ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক মাসে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখা গেছে ভারতে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের বুলেটিনে বলা হয়েছিল, মঙ্গলবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৯ জন। কিন্তু পরে ওই দিনই দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানানো হয়, মঙ্গলবার সেই রাজ্যে অতিরিক্ত ৩ হাজার ৫০৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা সরকারি সরকারি হিসেবে আসেনি।

ফলে, মঙ্গলবার ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছায় ৩ হাজার ৯৯৮ জন। এছাড়া এই দিন মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত সেই রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ লাখ ৩০ হাজার ৭৫৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য না করা হলেও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে অভিযোগ করেছেন, রাজ্য পর্যায়ে প্রশাসনিক ত্রুটির কারণে করোনায় মৃত্যু বিষয়ক প্রকৃত সংখ্যা কেন্দ্রে পৌঁছাচ্ছে না।

ভারতে অবশ্য এমন ঘটনা এটিই প্রথম নয়। গত মাসেও দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারে এক দিনে ৫ হাজারেরও বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছিল এবং এই তথ্য সময়মতো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি।
ভারতের কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ১৮ হাজার ৪৮০ জন। তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহামারি বিশেষজ্ঞরা বরাবরই দাবি করে আসছেন, সরকারি হিসেবের চেয়ে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা দেশটিতে কয়েকগুণ বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

একদিনে ভারতে করোনায় ৩ হাজার ৯৯৮ জনের মৃত্যু

আপডেট টাইম : ১১:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১